লিনক-ইংলিশ শিক্ষা

ল্যানগুয়েজ ইনসট্রাকশন ফর নিউকামারস টু ক্যানাডা (লিনক)

নিউ ১-৬ লিনক লেভেল প্রদান করে।

১৯৯২ সন থেকে নিউকামার উইমেন’স সার্ভিসেস টরোন্টো (নিউ) লিনক কর্মসূচী প্রদান করে আসছে। লিনক-এর অর্থ যোগানকারী সংস্থা হচ্ছে সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন ক্যানাডা (সিআইসি)। নিউ-এর লিনক প্রোগ্রামে সিআইসি কত্তৃক প্রণীত সরকারী পাঠক্রম অনুসরন করা হয়। প্রতিটি লিনক লেভেল সফলভাবে সম্পন্ন করলে প্রত্যেক প্রার্থীকে সনদপত্র প্রদান করা হয়।

-বিনামূল্যে ইংলিশ শিখুন 

-টরোন্টোকে আবিস্কার করুন এবং অন্যান্য মহিলাদের সাথে সংযুক্ত হোন

-চাইল্ডমাইন্ডিং অন্তর্ভূক্ত রয়েছে এবং ১ টিটিসি টোকেন/প্রতিদিন

নিউকামার উইমেন’স সার্ভিসেস টরোন্টো (নিউ) থেকে মহিলাদের ইংলিশ ভাষায় নতুন জীবন শুরু করার শিক্ষাগ্রহণের জন্য লিনক প্রোগ্রাম একটি সহায়ক পরিবেশ প্রদান করে। প্রত্যেক সপ্তাহের প্রতি কর্ম দিবসে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লিনক ১-৬ লেভেল-এর ক্লাশ রয়েছে, এর মধ্যে ৬০ বছর বয়স বা তার উর্ধে মহিলাদের জন্য একটি ক্লাশ অন্তর্ভূক্ত রয়েছে।

এই ক্লাশগুলো মহিলাদের একটি কঠিন পাঠক্রম, দক্ষতা প্রশিক্ষণ, স্থান পরিদর্শন, এবং অতিথি বক্তার উপস্থাপনার মাধ্যমে তাদের নিজেদের চিনতে এবং তাদের নতুন দেশ সম্পর্কে জানতে সুযোগ করে দেয়।    

-ফুল-টাইম ক্লাশ সোমবার থেকে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট
-লিনক লেভেল ১-৬
-৬০+ মহিলাদের জন্য সিনিয়রস লিনক ক্লাশ
-১৯ মাস থেকে ৬ বছর বয়সের শিশুদের জন্য উচ্চমানের চাইল্ডমাইন্ডিং
-স্বাগতিক, আনন্দদায়ক এবং নিরাপদ স্থান

ভাষা দক্ষতার সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি দিকঃ পাঠকরা, কথাবলা, কানেশোনা, লেখা এবং গননা শিক্ষার ব্যাপারে লিনক আলোকপাত করে থাকে।

ছাত্র-ছাত্রীগণ তাদের দৈনন্দিন কাজকর্মে যেমন ব্যাংকের কাজ, কেনাকাটা, ডাক্তারের কাছে যাওয়া এবং চাকুরীর খোঁজ করা এসব ব্যাপারে ইংলিশ ভাষা ব্যবহার করার শিক্ষা গ্রহণ করে। ছাত্র-ছাত্রীগণ ক্যানাডার ইতিহাস, ভুগোল, রাজনীতি এবং সংস্কৃতি সম্পর্কেও শিক্ষা গ্রহণ করে।

এই কর্মসূচী আকর্ষণীয় স্থান পরিদর্শন, এবং বিভিন্ন বিষয়বস্তুর উপর কর্মশালা আয়োজন করে থাকে যেমন, অধিকারবোধ, কমর্সংস্থান, কর প্রদান, গৃহায়ন এবং মা-বাবার দায়িত্বপালনে দক্ষতা। আমাদের অংশগ্রহণকারীগণ এইসব দক্ষতাকে তাদের সেটেলমেন্ট অভিজ্ঞতায় খুবই উপকারী বলে মনে করেন।



LINC for Seniors

LINC + Ryerson

Funded by:

 
Class room
 
Computer Lab
 
LINC Family