বারবার জিজ্ঞাসিত প্রশ্ন

১) নিউ কি লিনক ক্লাশের মূল্যায়ন করে?
না, নিউকামার উইমেন’স সার্ভিসেস ১ থেকে ৬ লেভেল পর্‍যন্ত লিনক ক্লাশ সেবা প্রদান করে; যাহোক, ওয়াই এম সি এ লিনক ক্লাশের মূল্যায়ন করে। এ্যাপয়েন্টমেন্ট করার জন্য ৪১৬-৯২৫-৫৪৬২ নম্বরে ফোন করুন।

২) এই কর্মসূচীর জন্য কি আমাকে কোন মূল্য প্রদান করতে হবে?
না, সকল কর্মসূচী সম্পূর্ন বিনামূল্যে প্রদান করা হয়।

৩) কতগুলো জায়গায় আপনাদের অফিস আছে এবং সেগুলো কোথায় কোথায় অবস্থিত?
দুই জায়গায় আমাদের অফিস আছেঃ আমাদের স্টোরফ্রন্ট অফিসের ঠিকানা হচ্ছে ৭০৫ ড্যানফোর্থ এভেনিউ এবং এই অফিস কর্মসংস্থান সেবা প্রদান করে। আমাদের অন্য অফিসের ঠিকানা হচ্ছে ৭৪৫ ড্যানফোর্থ এ্যভেনিউ-এর চতুর্থ তলায় ৪০১ নম্বর সুইট এবং এই অফিস সেটেলমেন্ট সেবা, লিনক ক্লাশ, প্রদান করে এবং আমাদের শনিবারের কর্মসূচী হচ্ছে শিশু-মনযোগ (চাইল্ড-মাইন্ডিং) কর্মসূচী।

৪) আমি কিভাবে নিউ-এর জন্য স্বেচ্ছাসেবীর (ভলান্টিয়ার) কাজ করতে পারি?
আপনি যদি স্বেচ্ছাসেবীর কাজ করতে চান, ৪১৬-৪৬৯-০১৯৬ নম্বরে ফোন করুন অথবা অফিসে এসে দেখা করুন।

৫) নিউ কি শুধু মহিলাদের জন্য?
নিউ মহিলাদের এবং তাদের পরিবারের জন্য, সুতরাং পুরুষরাও আমাদের সেটেলমেন্ট সেবা পেতে পারেন। যাহোক, ক্লাশ, কমর্শালা (ওয়ার্কশপ) এবং কর্মসংস্থান সেবা শুধুমাত্র মহিলাদের জন্য।

৬) আপনারা কি আমার ভাষায়ও সেবা প্রদান করেন?
নিউ প্রায় ২০টি ভাষায় সেবা প্রদান করে, যার অন্তর্ভূক্ত হচ্ছে ইংলিশ, বাংলা, বাহাসা (মালয়েসিয়ান), বসনিয়ান, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, জাপানিজ, ম্যান্ডারিন, পর্তুগীজ, রাশিয়ান, সারবিয়ান, স্প্যানিস, ইউক্রেইনিয়ান, এবং উর্দু।

৭) আমি কিভাবে সেখানে যাবো?
নিউ অফিসটি ড্যানফোর্থ এ্যভেনিউ-এর উপর, পেপ স্টেশন থেকে এক ব্লক পূর্বদিকে।
টিটিসি-এর দিকনির্দেশনা পেতে হলে ৪১৬-৩৯৩-৪৬৩৬ নম্বরে ফোন করুন অথবা টিটিসি ট্রিপ প্ল্যান ব্যবহার করুন এবং, গাড়ী দিয়ে আসার জন্য অথবা পায়ে হেঁটে আসার জন্য গুগুল ম্যাপ-এ অনুসন্ধান করুন (লিঙ্ক পেতে হলে পৃষ্ঠার ডানদিকে ক্লিক করুন)


Newcomer Women's Services Toronto is located one block west of Pape Subway Station.



 
TTC Trip Planner