- For Employers
- Creating Positive Community Change
- Math Tutoring & Reading Circles
- Computer Classes
- Employment Opportunities
- Volunteer at NEW
- Links
- Calendar
|
|
![]() |
কমর্সংস্থান
জেইউএমপি (JUMP) আপনার চাকুরী জীবন শুরু করবে! নিউ-এর কর্মসংস্থান প্রোগ্রামের অর্থপ্রদানকারী সংস্থা হচ্ছে এমপ্লয়মেন্ট ওন্টারিও। কর্মসংস্থান টিম একই জায়গায় একইসঙ্গে চাকুরী সম্পর্কিত সবরকম সেবা পদানের জন্য নিবেদিত প্রাণ। এই প্রোগ্রাম, শ্রম বাজারে কিভাবে নিয়মিত পেশায় অন্তর্ভূক্ত হওয়া যায় তার তথ্য; লাইসেন্স পাওয়ার পদ্ধতির তথ্য; ক্যানাডার কমর্স্থলের সংস্কৃতির তথ্য; শ্রম বাজারের প্রচলিত আদর্শ বা মান; পেশা-ভিত্তিক প্রয়োজনীয়তা; দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং কমিউনিটি কর্মসংস্থানের সাহায্য এসব বিষয়ে নবাগত মহিলাদের সহযোগিতা প্রদান করে। চাকুরী করার যোগ্যতা মূল্যায়ন করা, দক্ষতা প্রশিক্ষণ কর্মশালা, এবং চাকুরী অনুসন্ধানকারীদের একটি অর্থপূর্ণ চাকুরী খুঁজে দেওয়ার মাধ্যমে নবাগত মহিলাদের সহযোগিতা প্রদান করে। উপরন্ত, নবাগত মহিলাদেরকে ক্যানাডিয়ান চাকুরীর অভিজ্ঞতা অর্জনের জন্য স্বেচ্ছাসেবীর কাজের সুযোগও এখানে রয়েছে। নিউ-এর কর্মসংস্থান সেবার অন্তর্ভূক্তঃ কর্মসংস্থান সম্পর্কে পরামর্শ – আপনার চাকুরীর চাহিদা মূল্যায়নের জন্য আমাদের কমর্সংস্থান টিম-এর সংগে এপয়েন্টমেন্ট করে নিউ-এর একটি তথ্য প্রদান অধিবেশনে যোগদান করার জন্য আমন্ত্রন জানাচ্ছি। এই পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে আপনার জন্য নিউ-তে আপনার জন্য কি কি সুযোগ সুবিধা এবং সেবার ব্যবস্থা রয়েছে সেসম্পর্কে আরো জানা এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার পেশা নির্ধারন করতে সবরকম তথ্য দিয়ে আপনাকে সাহায্য করা। চাকুরী অনুসন্ধান কর্মশালা – এই কর্মশালাগুলো এমনভাবে পরিকল্পনা করা হয় যাতে করে কার্যকরী রেসুমি লেখা, ইনটারভিউ, এবং সবার সংগে সামাজিক মেলামেশার (নেটওয়ার্কিং) দক্ষতা, এবং সম্ভাব্য চাকুরীদাতা চিহ্নিত করার মাধ্যমে গ্রাহককে একটি পরিপূর্ন অস্ত্র তুলে দেওয়া যায়। আমরা কাজের জায়গায় যোগাযোগ দক্ষতা প্রশিক্ষণ এবং ক্যাশ রেজিস্টার দক্ষতা প্রশিক্ষণও দিয়ে থাকি। দ্বিতীয় পেশার তথ্য/সহযোগিতা – যারা চাকুরীচ্যুত হয়েছে এবং পুনরায় প্রশিক্ষণের জন্য সুযোগ খুঁজছে তাদের জন্য এটি একটি সরকারী অনুদানপ্রাপ্ত কর্মসূচী। কারিগরি শিক্ষা (ইনজিনিয়ারিং) আপনার ভবিষ্যত/চাকুরী ভিত্তিক উন্নয়ন – নিউ-এর একজন চাকুরী পরামর্শদাতা শিক্ষক (জব কোচ) ক্লায়েন্টদের চাকুরীর সুযোগ বৃদ্ধির লক্ষে তাদেরকে চাকুরীদাতার সংগে যোগাযোগ করিয়ে দেয়। স্বেচ্ছাসেবী এবং বিজ্ঞ পরামর্শদাতা (মেন্টরশিপ) সুযোগ – ক্লায়েন্টদের জীবিকা নিবার্চন লক্ষ্য অর্জনে সহযোগিতা করার জন্য একজন বিজ্ঞ পরামর্শদাতা খুঁজে বের করতে সাহায্য করে। চাকুরী খুঁজে পেতে নিউ-এর সম্পদ (রিসোর্স) ব্যবহার – নিউ-এর কমপিউটার, ইনটারনেট, ফটোকপি মেশিন, ফ্যাক্স মেশিন, ভয়েসমেইল, টেলিফোন, কর্মসংস্থান সুযোগ সুবিধা এবং চাকুরী বোর্ড বিনামূল্যে ব্যবহার করা যায়। ক্লায়েন্টগণ তথ্য জানবার জন্য যখন তখন ব্যক্তিগতভাবে আমাদের কাছে আসতে পারেন, আমাদের টেলিফোন অথবা ইমেইল করতে পারেন। ক্লায়েন্টের প্রশংসাপত্রঃ “ক্যানাডায় নবাগত হিসেবে আমি একজন খুবই লাজুক মহিলা ছিলাম। আমি আমার নিজের সমস্যা সমাধানের জন্য নিউকামার উইমেন’স সার্ভিসেস টরোন্টো – এর কমর্সূচীতে অংশগ্রহণ করি, যেখানে আমি একজন সঠিক ফ্যাসিলিটেটর এবং উপযুক্ত কর্মীর দেখা পেয়েছি। আমি আমার নিজেকে প্রকাশ করার জন্য সবসময় সুযোগ পেয়েছি। আমি কোর্স শেষ করতে পেরে গর্বিত এবং আমি অন্যান্য নবাগত মহিলাদেরকেও তাদের জ্ঞান বৃদ্ধির জন্য এসব কর্মসূচীতে অংশগ্রহণ করতে জোড়ালোভাবে সুপারিশ এবং অনুপ্রানীত করবো।নিউকামার উইমেন’স সার্ভিসেস সবসময় আমার হৃদয়ের গভীরে আমার জন্য একটি দ্বিতীয় বাসগৃহ হয়ে থাকবে। পরিশেষে এই বলতে চাই যে, নিউকামার উইমেন’স সার্ভিসেস টরোন্টো-এর সকল কর্মীদের তাদের সাহায্য ও সহযোগিতার জন্য বিষেশ ধন্যবাদ জানাতে চাই। তাহারা সকলেই সবর্দা হাসিখুশী, উতফুল্ল, বিনয়ী, সদয়, সহায়তাকারী, তথ্যবহুল, এবং সুবিবেচক। আমাদের মতো নবাগতাদের জন্য সবসময়ই তাদের দরজা স্বভাবতঃ খোলা আছে এবং খোলা থাকবে।অনুগ্রহ করে এই সুযোগের পরিপূর্ণ সদব্যবহার করুন। আমি নিউকামার উইমেন’স সার্ভিসেস টরোন্টো-এর সকল কর্মীদের তাদের ভবিষ্যত কর্ম প্রচেষ্টার জন্য সৌভাগ্য কামনা করি এবং আশাকরি যে তারা যেন তাদের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়”। রিতা, প্রাক্তন নিউ ক্লায়েন্ট |
|



