- For Employers
- Creating Positive Community Change
- Math Tutoring & Reading Circles
- Computer Classes
- Employment Opportunities
- Volunteer at NEW
- Links
- Calendar
|
|
![]() |
কমিউনিটি
নবাগত মহিলাদের সংগে সংযোগ স্থাপন প্রতি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে, আনুমানিক ৫০ জন মহিলা নবাগত মহিলাদের সংগে সংযোগ স্থাপনের উদ্দেশ্যে ইংলিশ কথপোকথন অধিবেশনে মিলিত হয়। আর্টস এন্ড ক্রাফটস সেশন, বিভিন্ন জায়গায় ভ্রমন, পুষ্টিকর খাবার রান্নার সেশন, এবং গল্প বলা এই প্রোগ্রামের অন্তর্ভূক্ত। উপরন্ত, এই প্রোগ্রামের সামাজিক এবং মানসিক উপকারীতা হচ্ছে, কর্মশালাগুলোতে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য সচেতনতা, এবং মা-বাবার দায়িত্ব পালনের দক্ষতা এবং অন্যান্য আরো বহু বিষয়ের ওপর মূল্যবান তথ্য প্রদান করা হয়। এই প্রোগ্রাম মহিলাদের একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ দেয় এবং তাদের স্থায়ীভাবে বসবাস করার যে স্ট্রেস এবং চাপ তা থেকে প্রতি সপ্তাহে কয়েক ঘন্টার জন্য তাদের মুক্তি দেয়। শনিবারের এই প্রোগ্রামের নক্সা প্রণয়ন করা এবং উন্নতি করার দায়িত্বে আমাদের ক্লায়েন্টগণ জড়িত। এভাবে, এই পদ্ধতিতে তারা পরিপূর্ণভাবে সকল কার্যকলাপের মধ্যে জড়িত হয়ে তাদের ভাষা দক্ষতা এবং আত্ন-বিশ্বাস উভয় বিষয়ে উন্নতি সাধন করে। এসকল কার্যকলাপের মাধ্যমে, আমাদের ক্লায়েন্টগণ আরো বৃহত্তর জনগোষ্ঠির সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। মহিলারা তাদের নিজেদের মধ্যে একে অপরকে, এবং এই বৈচিত্রপূর্ণ জনগোষ্ঠি, তারা যাদের প্রতিনিধিত্ব করছে তাদের সম্পর্কে আরো বেশী জানতে পারে। শনিবারের এই প্রোগ্রামের অংশ হিসেবে, আমরা চাইল্ডমাইন্ডিং সুবিধা প্রদান করে থাকি। “যদিও আমরা বিভিন্ন দেশ থেকে এসেছি, আমরা নারী, আমরা মা, আমাদের অনেক কিছুই একরকম”। ইয়ংকা, প্রাক্তন নিউ অংশগ্রহণকারী সিনিয়রদের জন্য লিনক ল্যানগুয়েজ ইনসট্রাকশন ফর নিউকামার সিনিয়রস টু ক্যানাডা (লিনক) ২০০৯-২০১০ সনে নিউ সিনিওরদের জন্য লিনক ক্লাশ শুরু করেছে। সেন্ট জেমস টাউন এবং টিসডেল এলাকায় এই প্রোগ্রামের সূচনা হয়েছে। টরোন্টোটতে নিউ-এর প্রথম সিনিওর-ভিত্তিক ক্লাশ! পাঠক্রম সিনিওরদের বিশেষ বিষয় যথা প্রতিরক্ষামূলক স্বাস্থ্য যত্ন এবং বাড়ীতে পুষ্টি যত্ন, ৯১১ এ ফোন করা এবং বয়োজেষ্ঠ নিযার্তন এর ওপর নির্ভর করে তৈরী করা হয়েছে।
-সিনিওরদের প্রয়োজনীয় ভাষা শিখবার সুবিধাজনক শিক্ষাদান পদ্ধতি (বেশিরভাগ তার নিজের মাতৃ ভাষায়ও স্বাক্ষরজ্ঞান নেই) -আত্ন-বিশ্বাস এবং শিক্ষাগ্রহন সহজতর করার জন্য ১০ জনের ছোট ক্লাশরুম -সিনিওরদের প্রয়োজন মিটানোর জন্য আলাদাভাবে ক্লাশরুম ব্যবস্থাপনা করা -সামাজিক সহযোগিতা এবং শিশুদের সংগে আন্ত-প্রজন্মমূলক কাযর্কলাপ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের লিনক কো-অডির্নেটর, |
|

